গোপনীয়তা নীতি (Privacy Policy)

গোপনীয়তা নীতি (Privacy Policy)

সর্বশেষ হালনাগাদ: জুন ২০২৬

Alivia-তে আপনাকে স্বাগতম। আমরা আমাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। এই গোপনীয়তা নীতিতে বর্ণনা করা হয়েছে যে, আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি, কীভাবে ব্যবহার করি এবং কীভাবে সুরক্ষিত রাখি।

আমরা কোন তথ্য সংগ্রহ করি

আপনি অর্ডার প্রদান, যোগাযোগ অথবা ওয়েবসাইট ব্যবহারের সময় নিম্নলিখিত তথ্য সংগ্রহ করা হতে পারে:

  • পূর্ণ নাম

  • মোবাইল নম্বর

  • ডেলিভারি ঠিকানা

  • ইমেইল ঠিকানা

  • অর্ডার ও লেনদেন সংক্রান্ত তথ্য

  • ওয়েবসাইট ব্যবহারের তথ্য (Cookies, IP Address, Browser Information)

তথ্য ব্যবহারের উদ্দেশ্য

সংগৃহীত তথ্য নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়:

  • অর্ডার প্রক্রিয়াকরণ ও ডেলিভারি সম্পন্ন করা

  • গ্রাহক সেবা ও সহায়তা প্রদান

  • অর্ডার আপডেট ও প্রয়োজনীয় নোটিফিকেশন প্রদান

  • আমাদের বিভিন্ন অফার, ডিসকাউন্ট, প্রচারণা, ক্যাম্পেইন এবং মার্কেটিং সংক্রান্ত তথ্য SMS, ফোন কল, ইমেইল বা অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পাঠানো

  • প্রতারণা, জালিয়াতি ও নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ

  • ব্যবসায়িক কার্যক্রম ও সেবার মান উন্নয়ন

  • প্রযোজ্য আইন ও বিধিমালা অনুসরণ

তথ্যের নিরাপত্তা

আমরা গ্রাহকের তথ্য সুরক্ষার জন্য উপযুক্ত প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তৃতীয় পক্ষের সাথে তথ্য শেয়ারিং

Alivia গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি, ভাড়া বা বাণিজ্যিকভাবে শেয়ার করে না।

তবে নিম্নোক্ত ক্ষেত্রে সীমিত তথ্য শেয়ার করা হতে পারে:

  • কুরিয়ার ও ডেলিভারি পার্টনার

  • পেমেন্ট সার্ভিস প্রদানকারী

  • আইনগত বাধ্যবাধকতা পূরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

Cookies

আমাদের ওয়েবসাইটে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য Cookies ও অনুরূপ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।

নীতিমালার পরিবর্তন

প্রয়োজন অনুসারে Alivia যেকোনো সময় এই গোপনীয়তা নীতি সংশোধন, পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।

যোগাযোগ

এই নীতিমালা সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:

ব্যবসার নাম: Alivia

ঠিকানা: Simaj Kollan Mosjid Road, Mirpur-10, Dhaka, Bangladesh

Email: info@aliviabd.com